ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

মরণব্যাধি ব্রেন টিউমারের বিরুদ্ধে কঠিন ও দীর্ঘ লড়াই জয় করে দীর্ঘ ৯ মাস পর শুটিং সেটে ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জীবনের সব শঙ্কা আর অসুস্থতা কাটিয়ে আবারও চেনা ছন্দে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ‘অংশীদার’ নামের নতুন একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হলো তাঁর এই নতুন পথচলা, যার শুটিংও সম্প্রতি শেষ হয়েছে।

‘হ্যাপি কাউ’ নিবেদিত এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। তার ফেসবুক টাইমলাইনেই মিলল তানিয়া বৃষ্টির নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য।

তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে ইকসান রনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বিষয় : অভিনেত্রী

Protidinkhabor.com

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

মরণব্যাধি ব্রেন টিউমারের বিরুদ্ধে কঠিন ও দীর্ঘ লড়াই জয় করে দীর্ঘ ৯ মাস পর শুটিং সেটে ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জীবনের সব শঙ্কা আর অসুস্থতা কাটিয়ে আবারও চেনা ছন্দে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ‘অংশীদার’ নামের নতুন একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হলো তাঁর এই নতুন পথচলা, যার শুটিংও সম্প্রতি শেষ হয়েছে।

‘হ্যাপি কাউ’ নিবেদিত এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। তার ফেসবুক টাইমলাইনেই মিলল তানিয়া বৃষ্টির নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য।

তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে ইকসান রনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার