ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

সুনামগঞ্জে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতন

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতন

সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (১৯) ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, তিনি সুস্থ এবং পুলিশ হেফাজতে রয়েছেন। গ্রেপ্তার শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার দেওয়ান শাহরুখ চৌধুরীর ছেলে। বর্তমানে তারা সুনামগঞ্জ শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় বসবাস করছেন। তিনি এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। আজ তাঁর ফল প্রকাশের কথা রয়েছে। এই নেতার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। 

তাঁকে গ্রেপ্তারের পর হাসপাতালের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ভিডিওতে বলতে শোনা যায়, ‘স্যার আমি কয়দিন পর আত্মসমর্পণ করব। আমার রেজাল্ট বের হবে। এরপর আমিই যাব।’ জবাবে পুলিশ সদস্য বলছেন, ‘বোকা ছেলের মতো কথা বলছো। চাচার সঙ্গে আসো, দুদিন পরে তুমি পাস করলে আমরা মিষ্টি খাওয়াব।’ প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ চৌধুরীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রিন্সকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে তাঁকে নির্যাতন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরিবারের লোকজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। 

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ শুক্রবার দুপুরে জানান, প্রিন্সকে থানায় কোনো নির্যাতন করা হয়নি। রাতে তিনি হেঁটে হাজতে ঢোকেন। সেখানে প্রায় আধঘণ্টা ছিলেন। হাজতে থাকার সময়ে তিনি এক পুলিশ সদস্যের কাছে কিছু একটা চান। কিন্তু পুলিশ সদস্য দেননি। এরপর তিনি হঠাৎ ভেতরে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়ার পর দুর্বলতা থাকায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে দুজন চিকিৎসক দেখার পর তাঁকে সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি কাউকে না জানিয়ে সেখান থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চলে যান। এখন তিনি সেখানে পুলিশ হেফাজতে সুস্থ আছেন।

বিষয় : নির্যাতন

Protidinkhabor.com

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার