ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

খুলনায় সরকারি কর্মকর্তা গুলিবিদ্ধ


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

খুলনায় সরকারি কর্মকর্তা গুলিবিদ্ধ
প্রতীকী ছবি

খুলনার রূপসা উপজেলার শিক্ষা বিভাগের হিসাবরক্ষক মশিউর রহমান (৫৯) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার রাত ৮টার দিকে নগরের মিয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনের হাসানের চায়ের দোকানের পাশে তিনি গুলিবিদ্ধ হন। আহত মশিউর মোজাম্মেল হকের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মশিউর রহমান বলেন, মেয়ের জন্য খাবার কিনতে তাঁর বাসা পাইপের মোড় থেকে পিটিআই মোড়ে যান। পথিমধ্যে ওই স্থানে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক অন্য একজনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষভ্রষ্ট হয়ে তাঁর বাম পাঁজরে বিদ্ধ হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ওই ভদ্রলোক বাইরে কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।

বিষয় : জেলার খবর খুলনা বিভাগ রূপসা গুলিবিদ্ধ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্মকর্তা সরকারি কর্মকর্তা

Protidinkhabor.com

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


খুলনায় সরকারি কর্মকর্তা গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

খুলনার রূপসা উপজেলার শিক্ষা বিভাগের হিসাবরক্ষক মশিউর রহমান (৫৯) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার রাত ৮টার দিকে নগরের মিয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনের হাসানের চায়ের দোকানের পাশে তিনি গুলিবিদ্ধ হন। আহত মশিউর মোজাম্মেল হকের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মশিউর রহমান বলেন, মেয়ের জন্য খাবার কিনতে তাঁর বাসা পাইপের মোড় থেকে পিটিআই মোড়ে যান। পথিমধ্যে ওই স্থানে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক অন্য একজনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষভ্রষ্ট হয়ে তাঁর বাম পাঁজরে বিদ্ধ হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ওই ভদ্রলোক বাইরে কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার