ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহন নামে একটি বাস ৩০ থেকে ৩৫জন যাত্রী নিয়ে চৌমুহনী বাসটার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় বাসটি পৌঁছলে হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Protidinkhabor.com

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহন নামে একটি বাস ৩০ থেকে ৩৫জন যাত্রী নিয়ে চৌমুহনী বাসটার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় বাসটি পৌঁছলে হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার