ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আটক


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আটক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসা মাহমুদকে আটক করা হয়। পরে তাকে যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, জানতে চাইলে এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত ও নথিপত্র পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে থাকা মামলার প্রকৃত সংখ্যা জানা যাবে।

বিষয় : আটক যশোর আওয়ামী লীগ ডিবি

Protidinkhabor.com

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আটক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসা মাহমুদকে আটক করা হয়। পরে তাকে যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, জানতে চাইলে এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত ও নথিপত্র পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে থাকা মামলার প্রকৃত সংখ্যা জানা যাবে।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার