ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

হত্যার হুমকি পাচ্ছেন এনসিপি নেত্রী ও এমপি মাহমুদা মিতু


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

হত্যার হুমকি পাচ্ছেন এনসিপি নেত্রী ও এমপি মাহমুদা মিতু
মাহমুদা আলম (মিতু)ছবি: ফেসবুক পেইজ থেকে নেওয়া

সাত দিন ধরে মুঠোফোনে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতু৷

এনসিপির সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের পরদিন গতকাল শুক্রবার হুমকি পাওয়ার কথা জানান মাহমুদা।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার কথা জানান পেশায় চিকিৎসক মাহমুদা আলম। তিনি লিখেছেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’

জানতে চাইলে মাহমুদা আলম আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমি নিজের নিরাপত্তা নিয়ে সিরিয়াসলি শঙ্কিত। হুমকির ঘটনায় আমি শিগগিরই সাধারণ ডায়েরি (জিডি) করব।’

বিষয় : রাজনীতি এনসিপি সংরক্ষিত নারী আসন হুমকি

Protidinkhabor.com

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


হত্যার হুমকি পাচ্ছেন এনসিপি নেত্রী ও এমপি মাহমুদা মিতু

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সাত দিন ধরে মুঠোফোনে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতু৷

এনসিপির সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের পরদিন গতকাল শুক্রবার হুমকি পাওয়ার কথা জানান মাহমুদা।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার কথা জানান পেশায় চিকিৎসক মাহমুদা আলম। তিনি লিখেছেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’

জানতে চাইলে মাহমুদা আলম আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমি নিজের নিরাপত্তা নিয়ে সিরিয়াসলি শঙ্কিত। হুমকির ঘটনায় আমি শিগগিরই সাধারণ ডায়েরি (জিডি) করব।’


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার