ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২২ নভেম্বর) তিতাস গ্যাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়ে মানিকগঞ্জ সদর, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া এবং শিবালয় এলাকার আবাসিক, শিল্প ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর আশপাশের অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কাজ চলাকালীন গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Protidinkhabor.com

রোববার, ২২ নভেম্বর ২০২৬


সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২২ নভেম্বর) তিতাস গ্যাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়ে মানিকগঞ্জ সদর, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া এবং শিবালয় এলাকার আবাসিক, শিল্প ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর আশপাশের অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কাজ চলাকালীন গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার