ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

নিষিদ্ধ আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকন

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

নিষিদ্ধ আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকন

রাজনৈতিকভাবে পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দেশের জনগণ আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশব্যাপী আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নরসিংদী সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি ও মাধবদী পৌরসভা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

খায়রুল কবির খোকন বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া এই অপশক্তি বিদেশে বসে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। দেশকে অস্থিতিশীল করতে সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের এনে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে।

তিনি আরও বলেন, দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। গোপালগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির দুই সংসদ সদস্য জিলানী ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নড়াইলে বিএনপির দুজন এবং ফরিদপুরে একজন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এখনো দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম এবং জেল-জুলুম সহ্য করেও বিএনপি আপস করেনি, দেশ ছেড়েও যায়নি। গণঅভ্যুত্থানে পতন হওয়া সরকার ও নিষিদ্ধ ঘোষিত দলটি নতুন করে ষড়যন্ত্র করছে। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব কর্মকাণ্ড প্রতিরোধ করছে।

সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

পরে নরসিংদী পৌরসভা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিক্ষাচত্বরে গিয়ে শেষ হয়।

বিষয় : বিএনপি খায়রুল কবির খোকন

Protidinkhabor.com

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার