ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু
নাটোরে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: যুগান্তর

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, পাশের দেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কিছু অনুসারী দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাস করছে। বিভিন্ন স্থানে পেট্রল বোমা মারছে। থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে মানুষ মারছে। তাদের এসব অগ্নিসন্ত্রাস চলতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে। 

রোববার (২২ নভেম্বর) বিকালে সারা দেশে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যাপারে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ। দেশের মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে যায়নি। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দেশের সাধারণ ছাত্র-জনতার ওপরে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। শিশু থেকে নারী কাউকে রেহাই দেয়নি। ছাত্রীদের ওপরে হামলা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে। এসব কথা দেশের মানুষের মনে আছে। বাংলাদেশ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নতুন করে নৈরাজ্য করার চেষ্টা করছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এর সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।   আরও পড়ুনআরও পড়ুন‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

তিনি বলেন, ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনা পাশের দেশে নিরাপদে বসে থেকে নিজের দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলছে। নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসের জন্য উৎসাহিত করে তাদের বিপদে ফেলার পাশাপাশি দেশের সাধারণ মানুষকে হত্যা করতে উৎসাহিত করছে। দেশের সম্পদ পুড়িয়ে দেশকে অকার্যকর প্রমাণ করার বৃথা চেষ্টা করছে। এই দেশে আওয়ামী লীগকে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। তাদের সব অপকর্ম সম্পর্কে দেশের মানুষ সজাগ রয়েছে। 

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। 

এর আগে দলের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে কানাইখালি পুরাতন বাস টার্মিনালের সমাবেশে মিলিত হয়। 

বিষয় : বিএনপি আওয়ামী লীগ নাটোর রুহুল কুদ্দুস তালুকদার দুলু

Protidinkhabor.com

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার