ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

শাহরুখের ‘কিং’ ছবির ট্রেলার নিয়ে সুখবর

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

শাহরুখের ‘কিং’ ছবির ট্রেলার নিয়ে সুখবর

বলিউড বাদশা শাহরুখ খানের ভক্তরা তার আসন্ন সিনেমা ‘কিং’-এর ট্রেলার সংক্রান্ত আপডেটের অপেক্ষায় ছিলেন।ভক্তদের জন্য সুখবর দিয়েছেন নির্মাতারা। আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। অর্থাৎ ২৪ ডিসেম্বর বড় পর্দায় সিনেমাটি মুক্তির ঠিক দশ দিন আগে।

‘তু মিল যায়ে’ গানটি প্রকাশের পর নির্মাতারা একটি প্রচারণামূলক কার্যক্রমের পরিকল্পনা করেছেন। এছাড়া আরও একটি গান আসার অপেক্ষায় রয়েছে, যা এই মাসের শেষ নাগাদ মুক্তি পাবে। যদিও প্রচারণামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি, তবে ট্রেলার মুক্তির সময় নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

কেউ কেউ শাহরুখ খানকে অনুরোধ করেছেন, সম্ভব হলে ট্রেলারটি আরও কিছুটা আগে মুক্তি দিতে এবং ‘ইথা’ ও ‘মাতৃভূমি’-র সাথে যুক্ত করতে, যা দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করতে সাহায্য করবে। অন্যদিকে কিং খানের ভক্তরা ট্রেলার মুক্তির এই তারিখটির পক্ষে যুক্তি দিয়েছেন। তাদের মতে, ট্রেলার আসার আগেই নির্মাতারা অনেক কিছু প্রকাশ করবেন, যা সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগেই দর্শকদের আকৃষ্ট করতে যথেষ্ট হবে।

সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। তাদের মতে, আগামী চার সপ্তাহের মধ্যে সিনেমাটির আরও অন্তত একটি টিজার ও কিছু গান আসা প্রয়োজন, যার পরে আসবে ট্রেলার। কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন, মধ্যপ্রাচ্যে শাহরুখ খানের বিশাল ভক্তগোষ্ঠী থাকায় সেখানে একটি ইভেন্ট আয়োজন করা উচিত এবং আবারও একটি ‘আস্ক এসআরকে’ সেশন হওয়া প্রয়োজন।

একটি অংশ এখনো বক্স অফিসে সিনেমাটির সাফল্য নিয়ে সন্দিহান। এর কারণ হলো, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ভারতে এক সপ্তাহ আগেই মুক্তি পাচ্ছে এবং অগ্রিম বুকিংয়ে এরই মধ্যে রেকর্ড গড়েছে। কারো কারো মতে, আকর্ষণীয় ট্রেলার ও গান থাকা সত্ত্বেও, ‘কিং’ সিনেমাটি হয়তো ‘ডুমসডে’-র সামনে টিকতে পারবে না।

এর জবাবে শাহরুখ খানের সমর্থকরা বলছেন, ‘ডুমসডে’ মূলত মাল্টিপ্লেক্স দর্শকদের জন্য তৈরি একটি সিনেমা। তবে সিনেমার আয়ের একটি বড় অংশ আসে সিঙ্গেল স্ক্রিন (একক পর্দা) থেকে, যেখানে ‘কিং’-এর মতো বাণিজ্যিক ঘরানার সিনেমাগুলো দর্শকদের টেনে আনতে সক্ষম। ভক্তদের মতে, দর্শকদের ইতিবাচক প্রচারই সিনেমাটির জন্য একটি বড় ওপেনিং নিশ্চিত করতে যথেষ্ট, যা পরবর্তী কয়েক সপ্তাহ ধরে বক্স অফিসে ভালো আয়ের ধারা বজায় রাখতে সাহায্য করবে।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, যেকোনো কিছুই ঘটতে পারে; এমনকি ভারতে 'ডুমসডে' এবং ‘কিং’ উভয় সিনেমাই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, সিনেমা দুটি ভিন্ন ঘরানার এবং প্রতিটিরই নিজস্ব দর্শকগোষ্ঠী রয়েছে।

মহামারির পর থেকে বড়দিনের সময়কালটি বলিউডের জন্য খুব একটা সুখকর হয়নি। এমতাবস্থায়, ‘কিং’ সিনেমার ট্রেলার দর্শকদের মধ্যে কাঙ্ক্ষিত সাড়া জাগাতে পারে কি না, তা দেখার বিষয় হবে।

বিষয় : শাহরুখ খান ‘কিং’ চলচ্চিত্র ট্রেলার

Protidinkhabor.com

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শাহরুখের ‘কিং’ ছবির ট্রেলার নিয়ে সুখবর

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার