রাজধানীর গুলশানের মতো অভিজাত এলাকায় মাঝ রাতে নিজের গাড়িতে হামলার অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে হঠাৎ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে চাঞ্চল্যকর এই দাবি করেন তিনি। ঘটনাটিকে খুবই পরিকল্পিত বলে উল্লেখ করেন অভিনেত্রী। লাইভে এসে তিনি অভিযোগ করেন, গুলশানে তার গাড়িতে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পরী জানান, ঘটনার পরপরই তিনি জরুরি সেবায় ফোন করেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য সাংবাদিকদের দিকেই আঙুল তোলেন তিনি। জানা যায়, পরীমণির লাইভের পর ঘটনাস্থলে পুলিশ এসে অভিনেত্রীর গাড়িটি নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। কিন্তু অবাক করা বিষয় হলো, গাড়িটিতে ভাঙচুরের কোনো দৃশ্যমান চিহ্ন বা আঘাতের ন্যূনতম আলামত পাওয়া যায়নি। গাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখতে পান উপস্থিত সবাই। আরও পড়ুনআরও পড়ুন‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি সাংবাদিকদের অভিযোগ, প্রথমে তাদের উদ্দেশে মধ্যমা আঙুল দেখান এবং গালিগালাজ করেন পরীমনি। এর প্রতিবাদে সাংবাদিকেরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশি প্রহরায় ঘটনাস্থল ছাড়েন অভিনেত্রী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।