রাজধানীতে পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রমনা মডেল থানার কর্তব্যরত অফিসার (এসআই) আবদুল আল মোহসিন আনরা এ ধরনের খবর শুনেছি। রাস্তার ওপর দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের টহল টিম ঘটনাস্থলে গেছেন। তারা প্রয়োজন ব্যবস্থা নেবেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।