ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার

বাংলাদেশ সরকারের সঙ্গে ভিসা আউটসোর্সিং প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ কারণে আগামী ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো আর পরিচালিত হবে না। এ বিষয়ে শুক্রবার (২০ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার কর্তৃক চুক্তিটি পুনরায় নবায়ন না করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডিইউ ডিজিটাল কর্তৃক পরিচালিত ভিসা সেন্টারগুলো তাদের নির্দিষ্ট ঠিকানায় আর পরিচালিত হবে না। বিজ্ঞপ্তিতে আরও অনুরোধ করা হয়েছে, ৩০ নভেম্বরের পর থেকে যেন কোনও ধরনের ভিসা আবেদনকারী ডিইউ ডিজিটাল পরিচালিত ভিসা সেন্টারে ভিসা আবেদন জমা না দেন। নতুন ভিসা আবেদন সেন্টারের ঠিকানা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম পরে একটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সবার অবগতির জন্য জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার