কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা শহরের আদালত সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মুফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম আহ্বায়ক একরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি পরিকল্পিতভাবে দেশে হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।