ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

উইন্ডিজের বিপক্ষে ড্রয়ে শেষ বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় দিনে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ক্যারিবীয়রা। ওপেনার জন ক্যাম্পবেল ৭৮ বলে ৬৫ রান করেন। আরেক ওপেনার ব্রেন্ডন কিংয়ের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪০ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা ত্যাগনারায়ণ চন্দরপল করেন ৯০ বলে ৩১ রান। এ ছাড়া আমির জাঙ্গু ৬৮ বলে ৪৪, কাভেম হজ ২৪ বলে ১৩ এবং জশুয়া ডি সিলভা ২১ বলে ১১ রান করেন। কেভিন উইকহ্যাম ১০৭ বলে ৬৭ এবং অধিনায়ক রোস্টন চেইজ ৬৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। বিসিবি একাদশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ হোসাইন। তিনি শিকার করেন ৪ উইকেট। অনিক দেব বর্মণ নেন একটি উইকেট। শেষ পর্যন্ত দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়।

উইন্ডিজের বিপক্ষে ড্রয়ে শেষ বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ