দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রবিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী ছাত্রদলের ফল উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ছাত্রদল সভাপতি বলেন, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল। বাংলাদেশে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কখনও পুনর্বাসিত হতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা জাগ্রত রয়েছে। রাকিবুল ইসলাম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যেভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে রয়েছে, সেভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।