বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আকবর, জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি ও মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার এবং জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক অমিত রায়। আরও পড়ুনআরও পড়ুনচুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে বাগেরহাট শহরের দাসপাড়া এলাকার বাসা থেকে অ্যাডভোকেট আলী আকবর, আমলাপাড়া এলাকার বাসা থেকে অমিত রায় ও মোংলা উপজেলার গ্রামের বাড়ি থেকে ইদ্রিস আলী ইজারাদারকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী গ্রেফতার অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।