ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

কোনও মানুষ আওয়ামী লীগ করতে পারে না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ একটি হিংস্র ও পাষণ্ড গোষ্ঠী। ওদের ন্যূনতম অনুতপ্তবোধ নেই। ওরা মানুষ হতে পারে না। আর কোনও মানুষ আওয়ামী লীগ করতে পারে না।  শুক্রবার  (২০ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে ওসমান হাদির ভবিষ্যৎবাণী সত্য মনে হচ্ছে। রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস করছে। এই সন্ত্রাসীদের প্রতিহত করতে কোনও শর্ত থাকতে পারে না। তিনি বলেন, নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার জন্য সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করেন তিনি। তাই দ্রুত তার গ্রেফতার দাবি করেন। সমাবেশে সভািপতিত্ব করেন আমজনতার দলের সভাপতি তারেক রহমান।

কোনও মানুষ আওয়ামী লীগ করতে পারে না: রাশেদ খাঁন