অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে কী কথা বললেন তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে কাছে ডেকে কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানের সঙ্গে হামিমের সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

হামিম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, দূর থেকে হামিমকে দেখতে পেয়ে তারেক রহমান নিজে দরজা খুলে তাকে কাছে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন।

ভিডিওটির ক্যাপশন ও মন্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করে হামিম লেখেন, ‘আমি গর্বিত, প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই। তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।’

আরও পড়ুন  রাউজানে পুলিশ তদন্তকেন্দ্রের কাছে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

এ বিষয়ে হামিম কালবেলাকে বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে দেখে ডাক দেন। আমি কাছে গেলে শারীরিক অসুস্থতা নিয়েও কেন এসেছি জানতে চান। তখন আমি বলি আপনাকে সালাম দিতে এসেছি। শরীর আগের থেকে ভালো কি না জানতে চান। পরে তিনি বলেন, তুমি সাবধানে বের হবে। পড়ে যেন না যাও। পরে আমি তার কাছে দোয়া চেয়ে চলে আসি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০