অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শহিদা বেগম (২৬)। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

বুধবার রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ির টিউবওয়েল পাড়ে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় নিহতের স্বামী আজিজুল ইসলাম বড় মেয়ে সুমাইয়া (৯) কে সঙ্গে নিয়ে গ্রামের পাশের কালারচর বাজারে তার চায়ের দোকানে যান। এ সময় চার বছর বয়সী ছোট মেয়ে সুমিকে নিয়ে বাড়িতে ছিলেন শহিদা বেগম।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শহিদা বেগমের বাড়ি থেকে ছোট শিশুর চিৎকার, ছটফটানি ও গোঙানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত আজিজুল ইসলামের বাড়ির টিউবওয়েল পাড়ে গিয়ে শহিদা বেগমকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন  ‘প্রমাণ ছাড়া যে কোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে রাত ১২টা বেজে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শহিদা বেগম ভাতের চাল ধোয়ার জন্য টিউবওয়েল পাড়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। তিনি বাঁচার চেষ্টা করলে তার একটি হাতও কেটে যায়।

তিনি আরও জানান, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০