অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজহারির জরুরি বার্তা

কুচক্রী মহল থেকে শুভাকাঙ্ক্ষীদেরকে সাবধান হওয়ার জন্য জরুরি বার্তা দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি। সেই সঙ্গে সব প্রতারকচক্রকে তার পক্ষ থেকে ফাইনাল ওয়ার্নিং দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ৯টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জরুরি বার্তা দেন তিনি।

পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন, সম্প্রতি কিছু কুচক্রী প্রতারক মহল সোশ্যাল মিডিয়াতে আমার ছবি, ভিডিও এবং এমনকি আমার ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরণের প্রতারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরণের ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা, বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক, বিভ্রান্তিকর ও বিব্রতকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

তিনি লিখেছেন, এসব কন্টেন্ট দেখে, এআই সম্পর্কে ওয়াকিবহাল নন এমন অনেক শুভাকাঙ্ক্ষী ভাই-বোনেরা আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। অনেকের মনে আমাদের ব‍্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। যা আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

তিনি আরও লিখেছেন, ইদানীং এসব ভুয়া পণ্য বা ওষুধের জন্য Hasanah Foundation এর অফিসিয়াল নাম্বারে প্রতিনিয়ত ফোনকল আসছে। যা ফাউন্ডেশনের দাপ্তরিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটাচ্ছে। এসব প্রচারণার সঙ্গে আমার বা আমাদের ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। আমার পরিচয় ব্যবহার করে এধরণের কোনো পণ্য বিক্রির চেষ্টা করা হলে তা সম্পূর্ণ ভুয়া এবং অনৈতিক।

আরও পড়ুন  মরে না গেলে লড়ে যাব : রুমিন ফারহানা

আজহারি লিখেছেন, ইতোমধ্যেই আমরা এসব প্রতারক মিডিয়া ও পেইজগুলোর একটি তালিকা প্রস্তুত করেছি যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। অনতিবিলম্বে এসব কন্টেন্ট রিমুভ না করলে, দেশ বা দেশের বাইরে যেখান থেকেই এধরনের প্রতারণা চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে— কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামিক এ বক্তা লিখেছেন, আমরা এমন কঠোর পদক্ষেপ নিতে চাই না। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে ও ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এটি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। সব প্রতারকচক্রের প্রতি এটি আমাদের পক্ষ থেকে ফাইনাল ওয়ার্নিং। অনতিবিলম্বে এসব প্রতারণামূলক কার্যক্রম বন্ধ না করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব।

তিনি লিখেছেন, আশা করি, যে সব চক্র এ ধরনের গর্হিত কাজে জড়িত— তারা অনতিবিলম্বে এসব অপকর্ম থেকে সরে আসবে। আল্লাহ আপনাদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে হালাল ও পজিটিভ কাজে ব্যবহার করে উত্তম পন্থায় রিজিক তালাশের তাওফিক দিন।

পরিশেষে তিনি আরও লিখেছেন, শুভাকাঙ্ক্ষীদেরকে বিশেষভাবে অবগত করতে চাই— কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে আমাদের অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নিন। কমেন্টে আমাদের সব অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিংক দেওয়া হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০