অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে দুটি আসনে ১৯ জন বৈধ, ৪ জনের মনোনয়ন প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে ডা. মাহমুদা মিতুসহ চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে তারা মনোনয়ন প্রত্যাহারের পত্র জমা দেন।

ঝালকাঠি-১ আসনে ১২ জন, ঝালকাঠি-২ আসনে ৭ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে ঝালকাঠি -১ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল (ধানেরশীষ), জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী (হাতপাখা), জাতীয় পার্টি (জেপি) এনামুল ইসলাম রুবেল (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল সোহরাব হোসেন (মশাল), জনতা দলের জসিম উদ্দিন তালুকদার (কলম), জাতীয় পার্টি (জেপি/ বাই সাইকেল) মাহিবুল ইসলাম মাহিম, সাব্বির আহমেদ (বিএনপির স্বতন্ত্র প্রার্থী), মঈন আলম ফিরোজী স্বতন্ত্র (বিএনপি), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (ট্রাক), কর্নেল মোস্তাফিজুর রহমানের (স্বতন্ত্র/বিএনপি নেতা) ও জাতীয় পার্টি (জাপা) কামরুজ্জামান খান।

এবং ঝালকাঠি -২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানের শীষ), জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), এনপিপির ফোরকান হোসেন (আম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মাসুদ পারভেজ (মশাল), গণ অধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর, সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র)

আরও পড়ুন  বিএনপির প্রার্থীকে শোকজ

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে দুইটি আসনে ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় দুটি আসনে ১৯ জন চূড়ান্ত বৈধ প্রার্থী রয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মাহমুদা মিতু, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যদিকে, ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী শেখ জামাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০