অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘নীরবে’ চলে এলো বিপিএলের ফাইনাল, শেষ হাসি হাসবে কে

বিপিএলের ফাইনাল আজ। অথচ নেই উত্তাপ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটপাড়ার সবার নজর ছিল ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে। পুরো টুর্নামেন্ট শেষ হওয়ার পথে থাকলেও হয়নি ট্রফি উন্মোচন। একেবারে শেষ মুহূর্তে এসে ফাইনাল শুরুর আগে সেই ট্রফি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। ট্রফিসহ দুই দলের অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশন পর্যন্ত হয়নি এবারের বিপিএলে।

ভিন্ন ভিন্ন নামে একাধিকবার বিপিএলের ফাইনালে খেলার সুযোগ পেয়েছে চট্টগ্রাম। তবে এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি দলটি। এবার চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে আরও একটি ফাইনাল খেলতে যাচ্ছে তারা। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আজ (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শিরোপার জন্য লড়বেন শেখ মাহেদী-হাসানরা।

বিপিএলে শিরোপা জেতার রেকর্ড আছে রাজশাহীর। তবে সেটা ছিল অন্য নামের ফ্র্যাঞ্চাইজি। এবার নতুন ফ্র্যাঞ্চাইজির সামনে রাজশাহীর সমর্থকদের দ্বিতীয় শিরোপা উপহার দেওয়ার সুযোগ তো থাকছেই। দলটির বড় তারকা নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। প্রথমবার বিপিএলে খেলতে এসেই দারুণ এক ইনিংসে দলকে ফাইনালে তোলেন তিনি। এবার শিরোপাও জেতার ইচ্ছা তার। ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অর্জন এখন কাল (ফাইনালে) জেতা (হাসি)।’

আরও পড়ুন  বিপিএল মাতাতে ঢাকায় কেন উইলিয়ামসন

শিরোপার স্বপ্ন কে না দেখবে! শেখ মাহেদীর স্বপ্নও তাই শিরোপা উঁচিয়ে ধরা। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ফাইনালে উঠেছে তারা। টুর্নামেন্ট শুরুর আগেই দলটির দায়িত্ব ছেড়ে দেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। পরে বিসিবিকেই নিতে হয় দায়িত্ব। সেখান থেকে এতদূর আসা। মাহেদী বললেন, ‘ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? অবশ্যই দেখবে সবাই। যারা ভালো খেলবে, সব বিভাগে ভালো খেলবে, তারাই শিরোপা জিতবে। সবাই ক্ষুধার্ত, সবাই শিরোপা জিততে চায়। দেখা যাক কী হয়।’

সর্বশেষ তিন দেখার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল প্রথম কোয়ালিফায়ার। সেখানে দারুণভাবেই রাজশাহীকে হারায় চট্টগ্রাম। এবার শিরোপা জয়ের মঞ্চেও একই কিছু করতে চাইবেন মাহেদী। রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেনেরও ছেড়ে দেওয়ার কথা নয়!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০