অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না : ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বেকার ভাতা না, যোগ্যতা অনুযায়ী কর্মব্যবস্থা তুলে দেব। দেশবাসী বিশেষ করে যুবসমাজ ও মায়ের জাতি তারা আর বস্তাপচা রাজনীতি দেখতে চান না।

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, বর্তমানে নারীরা বলে আমরা পাল্লায় ভোট দেব। কারণ আমরা নিরাপদ থাকতে চাই।

তিনি বলেন, অতীতের সরকার পাল্লা সহ্য করতে পারেনি। তাই তারা দাঁড়িপাল্লাকে গুম করেছিল। দাঁড়িপাল্লা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। তারা পাল্লা সহ্য করতে পারে না কারণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে সমাজে ন্যায়বিচার কায়েম হবে।

জনসভায় জামায়াতের আমির শহীদ আবরার ফাহাদ, শহীদ হাদী এবং জুলাই শহীদদের প্রসঙ্গ টেনে বলেন, তারা না থাকলেও তাদের আদর্শে কোটি বিপ্লবী জন্ম নিয়েছে। তারা যেন এক একজন আবরার ফাহাদ, এক একজন হাদী হয়ে যায়।

আরও পড়ুন  উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে : জামায়াত আমির

কুষ্টিয়া অঞ্চলের নদী মরুকরণ ও নদী খননের দুর্নীতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান নদীকে কোলের সন্তানের সঙ্গে তুলনা করে বলেন, নদী আমাদের কাছে সন্তানের মতো। এর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। কারণ নদীর ওপর নির্ভর করে ভৌগোলিক অবস্থা, কৃষি ও অর্থনীতি। কিন্তু আমাদের দেশে তিলে তিলে এই নদীকে খুন করা হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের পক্ষ থেকে দেশব্যাপী মামলার সংখ্যা মাত্র আটটি। যেখানে সর্বোচ্চ আসনে এক থেকে দুজন। কিন্তু অন্যদের দেশব্যাপী মামলায় আসামি করা হয়েছে শত শত জনকে।

পরে জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ১১ দল মনোনীত প্রার্থীদের পরিচয়ের পাশাপাশি তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১১

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১২

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৩

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৪

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৫

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৬

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৭

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৮

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৯

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০