অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৬ কোটি হাতকে কর্মের হাতে বিএনপি ১৮ কোটি মানুষের পরিণত করবে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি তথা দেশের মানুষ বিশ্বাস করে আগামীর ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের বাক-বদলের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, গণমাধ্যম ছাড়াও দীর্ঘদিনের অপশাসন থেকে জাতি মুক্ত পাবে, দেশে সুশাসন ফিরে আসবে। ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের ৩১ দফার মাধ্যমে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদের রানি শেখ হাসিনা আমাকে গুম করে হত্যা করতে চেয়েছিল। পরবর্তীতে একটি দেশে পাচার করে দিয়েছিল। আল্লাহর ইচ্ছায়, আপনাদের দোয়া ও ভালোবাসায় হাসিনার মৃত্যুকূপ থেকে ফিরে এসেছি। কিন্তু তীব্র ছাত্র-জনতার জনরোষে পড়ে শেখ হাসিনা হিন্দুস্থানে পালিয়ে যেতে বাধ্য হয়ে হয়েছে। হাসিনা পালিয়ে যাওয়ার আগে বিগত ১৫ বছরে ব্যাংক লুটের মাধ্যমে ২৯ লাখ ৩৫ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।

তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি দল বেকার ভাতা প্রদান, ফ্যামিলি কার্ড বোঝে না। জনগণের দল বিএনপি রাষ্ট্র পরিচালনায় উন্নয়নের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছে। নির্বাচনের মাঠ গরম করা স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী দলটির রাষ্ট্র পরিচালনায় কোনো পরিকল্পনা নেই। তারা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ব্যর্থ স্বপ্ন দেখছে, যা কখনো পূরণ হবার নয়।

তিনি আরও বলেন, দেশের পতাকা, স্বাধীনতা-সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত। তাই জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

তিনি বলেন, বিএনপির নীতি আদর্শ, পরিকল্পনা আছে। অন্যদের তা নেই। যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতির বাস্তবায়ন করে বিএনপি। এ সময়, নিজ সংসদীয় আসনের জনসাধারণের প্রতি নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, ক্ষমতায় গেলে শহীদেরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, তেমন একটি সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আকতার কামালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এমএ মনজুর, অধ্যক্ষ আবু তাহের চৌধুরী, ছাদেকুর রহমান প্রমুখ।

বাদ্য-বাজনার তালে তালে হাজার হাজার নারী-পুরুষ পৃথক মিছিল নিয়ে ধানের শীষ প্রতীকের সমাবেশে যোগ দেন।

এর আগে সোমবার দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ।

বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভা ঘিরে মানুষের ঢল নামে। কড়া রোদ উপেক্ষা করে হাজারে নারী-পুরুষ মাঠ ছাড়াও আশপাশের ভবনের ছাদেও অবস্থান নেন।

সমাবেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ— আপনারা স্বাধীনতাপন্থি শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।

সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেন, যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন— এটাই প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০