অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড

ব্যাট উঁচিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন জো রুট ও হ্যারি ব্রুক। তখন গ্যালারি থেকে ইংলিশ দর্শকরা মুহূর্তটিকে ফোনের ক্যামেরায় ফ্রেমবন্দি করতেছিলেন। রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড পুঁজি গড়ল ইংল্যান্ড। রীতিমতো ঝড় তুললেন ইংলিশ অধিনায়ক ব্রুক। ক্যারিয়ারসেরা ইনিংসে দলের স্কোর বোর্ডে ৩৫৭ রানের পুঁজি দাঁড় করালেন।

কলম্বোতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় ইংল্যান্ড। ১-১ সমতার সিরিজ জিততে হলে রেকর্ড ভাঙতে হবে শ্রীলঙ্কাকে। রুটের অপরাজিত ১১১ রানের ইনিংসের সঙ্গে ব্রুক খেলেন ১৩৬ রানের হার না মানা ইনিংস। শ্রীলঙ্কার মাটিতে কখনো তিনশ ছুঁতে না পারা ইংল্যান্ড এবার সাড়ে তিনশ বেশি ইনিংস দাঁড় করিয়েছে।

টেস্ট, টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে—ইংল্যান্ড যেন একই ধরনের ক্রিকেট খেলেই অভ্যস্ত। শেষ ৮ ওভারে ইংল্যান্ড তোলে ১২৪ রান; এর মধ্যে ৩২ বলে ৯৮ রানই করেন অধিনায়ক ব্রুক। রীতিমতো ঝড় তোলেন তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গা থেকে শুরু করে দুনিথ ভেল্লালেগে—কাউকেই ছাড় দেননি তিনি। ইংল্যান্ডের শেষ ৬৯ রানের মধ্যে সঙ্গী রুট করতে পেরেছিলেন মাত্র ১ রান; অতিরিক্ত বাদ দিলে বাকি সবকয়টিই এসেছে ব্রুকের ব্যাটে।

আরও পড়ুন  সূর্যকুমার গোপনে হাত মিলিয়েছিল, দাবি পাক অধিনায়কের

অনেকটা ধীর গতির ব্যাটিং করা রুট ১০০ বলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন। ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরির দিনে অপরাজিত ছিলেন ১১১ রানে। কিন্তু অন্যপ্রান্তে থাকা ইংলিশ অধিনায়ক ব্রুক প্রথম ফিফটি ছুঁতে খেলেন ৪০ বল। পরের ১৭ বলে আরও পঞ্চাশ যোগ করে ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি। শেষ ২৬ বলেই ব্রুকের ব্যাটে ইংল্যান্ডের যোগ বোর্ডে যোগ হয় ৮৬ রান। ক্যারিয়ারসেরা ১৩৫ পেরোতে পারবেন তো ব্রুক—এমন আলোচনা হচ্ছিল ইনিংসের শেষ বলে। ব্রুক সেটাই করলেন দারুণ এক ছক্কায়। ইংল্যান্ডের পুরো ইনিংসে ১০ ছক্কার মধ্যে ব্রুক একাই হাঁকান ৯টি। অথচ ইংল্যান্ডের ইনিংসের শুরুটা মোটেও ভালো ছিল না। ৪০ রান তুলতেই ফেরেন দুই ওপেনার বেন ডাকেট ও রেহান আহমেদ। কিন্তু এরপরই ভিন্ন রূপ দেখায় ইংলিশ ব্যাটাররা। শেষ পর্যন্ত রেকর্ড গড়েই ইনিংস শেষ করেছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

লক্ষ্মীপুরে ভোটের সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

একটি দল ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে ফেলবে : মিন্টু

পাকিস্তানের জন্য আইসিসির ‘নতুন’ মিশন

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ

নরসিংদী-৩ আসনে বিএনপি প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ

মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশ ও জাতির ধ্বংসের জন্য দায়ী দুর্নীতি নয়, নীরবতা

ত্রিমুখী ভাবনায় মানিকগঞ্জ-১ আসনের ভোটাররা

১০

বেশি অধৈর্য হলে ‘বইসা যাবে’ জামায়াত : তারেক রহমানের উপদেষ্টা

১১

সালিশে বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১২

বাবাকে জেতাতে ভোটের মাঠে তিন কন্যা

১৩

খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা হবে : চসিক মেয়র

১৪

ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহারে যা আছে

১৫

বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট থেকে কত ঢুকবে লিটন-মোস্তাফিজদের পকেটে?

১৬

সিসমোফোবিয়া কী, ভূমিকম্প না হলেও কম্পন ভয় কেন?

১৭

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

১৮

গণঅভ্যুত্থান থেকে সব দলের শিক্ষা নেওয়া উচিত : গোলাম পরওয়ার

১৯

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার সভাপতি, নেপথ্যে যে কারণ

২০