অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিমুখী ভাবনায় মানিকগঞ্জ-১ আসনের ভোটাররা

আর কয়েক দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী উত্তাপে সরগরম হয়ে উঠেছে মানিকগঞ্জের-১ আসন। ভোটের মাঠে এই আসনে বিদ্রোহী প্রার্থীর কারণে তৈরি হয়েছে নতুন সমীকরণ। কে জয়ী হবেন তা নিয়ে ঘুরপাক খাচ্ছে মানুষ। বিএনপি ও বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এবং জামায়াতের প্রার্থীর সঙ্গে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে ধারনা করছেন এই আসনের লোকজন।

পদ্মা-যমুনা পাড় ঘেষা মানিকগঞ্জ-১ আসন। এই আসনে মোট প্রার্থী সাতজন থাকলেও এখানে ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা ভোটারদের। ৫৪৮ বর্গ কিলোমিটার আয়াতনের এই আসনে স্বাধীনতার পর থেকেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসন থেকেই টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। তবে ২০০৮ সালের নির্বাচনে নিজের দলের বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোয় নৌকার কাছে হোঁচট খায় বিএনপি।

এবারও সেই বিদ্রোহী প্রার্থীর অধ্যায় নতুন করে আলোচনায়। বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক ছাত্রনেতা তোজাম্মেল হক তোজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাকায় বিএনপির জন্য তৈরি হয়েছে বড় চ্যালেঞ্জ। এই আসনের চরাঞ্চলের সন্তান ও দীর্ঘদিনের ছাত্র রাজনীতি করায় সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের মাঝে রয়েছে তার আলাদা গ্রাহণযোগ্যতা।

অন্যদিকে বিএনপির ধানের শীষের পার্থী এস এ জিন্নাহ কবির, যাকে এই আসনের লোকজন চিনেন রাজপথের লড়াকু সৈনিক হিসেবে। গত ১৫ বছরে জেল-জুলুম ও নির্যাতনের মধ্যে দিয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় তৃণমূল বিএনপি ও সাধারণ মানুষদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

এই আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র পার্থী থাকায় জামায়াতের প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক শক্ত অবস্থানে রয়েছেন। তিনি এই আসনে বিজয়ের জন্য ব্যতিক্রমী প্রচারণা চালাছেন।

নদীভাঙন, শিক্ষা ও স্বাস্থ্য সংকট, ভাঙাচোরা রাস্তাঘাট, শিল্পকারখানার অভাব, বেকারত্ব আর মাদকের ভয়াল থাবায় প্রতিনিয়ত এসব সমস্যা নিয়ে লড়াই করে যাচ্ছে এই আসনের মানুষ। গুরুত্বপূর্ণ আরিচা ও পাটুরিয়া ফেরিঘাট থাকলেও স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোন উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে সাধারণ ভোটারদের মাঝে।

আরও পড়ুন  মাতৃভাষা ও উচ্চশিক্ষার প্রযুক্তির মাধ্যমে ভাষার বিকাশ

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৭ হাজার ২৮৪জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৩১৮ জন, পুরুষ ভোটার ২ লাখ ২৭হাজার ৯৬২ জন ও তৃতীয় লিঙ্গের ৪ জন। এবং মোট প্রার্থী রয়েছেন ৭জন।

মানিকগঞ্জ-১ আসনের প্রর্থীরা হলেন, বিএনপি মনোনীত এস এ জিন্নাহ কবীর, জামায়াত ইসলামীর মনোনিত প্রার্থী আবু বকর সিদ্দিক, গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন, জনতা দলের প্রার্থী মো. খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশর মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম, বিএনপির বহিস্কৃত স্বতস্ত্র প্রার্থী তোজাম্মেল হক, ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারি।

এই আসনের ভোটারদের সঙ্গে কথা বললে তারা জানান, মানিকগঞ্জ-১ আসনে এবার এককভাবে কেউ ভোট পাবেন না। আগে এই আসনে ভোট হতো নৌকা, ধানের শীষের মধ্যে। এবার সবাই কানাঘুসা করছে ভোট হবে বিএনপি, জামায়াত আর স্বতন্ত্র প্রার্থীর মেধ্যে।

তারা আরও জানান, এবার বুঝা যাচ্ছেনা কোন প্রার্থী ভোট বেশি পাচ্ছেন। ভোটের মাঠে বিএনপি, জামায়াত ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র পার্থীর ভোট রয়েছে প্রায় সমান তালে।

বিএনপির প্রার্থী এসএ জিন্নাহ কবীর বলেন, যে কয়টি রাজনৈতিক দল নির্বাচন করছে তাদের মধ্যে একমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে বিএনপি। ভোটাররা সিন্ধান্ত নিয়েছেন দেশর উন্নয়ন ও শাস্তির পক্ষে ধানের শীষে ভোট দিবে। আমি আশা করছি ৭৫% ভোট পাবো।

স্বতস্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা বলেন, বিএনপির পক্ষে যে মনোনয়ন পেয়েছে, সে কখনো মাঠের জরিপে আমার থেকে এগিয়ে ছিলো না। নেতাকর্মী অর সমর্থকদের ভালোবাসায় আমি প্রার্থী হয়েছি। আমি আসা করি নির্বাচন সঠিক হলে নিশ্চিত বিজয় হবো।

জামায়াত ইসলামের প্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, ভোটাররা অতীতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পার্টিকে ক্ষমতায় দেখেছেন। তারা দেশকে সন্ত্রাস দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি। সেই জন্য এবার নির্বাচনে ভোটাররা ভোট দিয়ে জামায়াত ইসলামকে রাষ্টের দায়িত্ব পালনের সুযোগ দিবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০