অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেশি অধৈর্য হলে ‘বইসা যাবে’ জামায়াত : তারেক রহমানের উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জামায়াতের আচরণ অস্বাভাবিক ও অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। তিনি বলেনে, ‘অস্থির হয়ে উঠেছে জামায়াত। বেশি অধৈর্য হলে ‘বইসা যাবে’ জামায়াত।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইসিবি চত্বরে তারেক রহমানের পক্ষে গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি।

আবদুস সালাম বলেন, জামায়াতের নেতারা এখন ধৈর্য ধরে থাকতে পারছে না। এ কয়েক দিনের মধ্যে তাদের অবস্থা আরও খারাপ হবে, তাই তারা অস্থির হয়ে উঠেছে। যদি বেশি অধৈর্য হন তাহলে বইসা যেতে হবে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জামায়াতকে ‘পরীক্ষিত বেঈমান’ আখ্যা দিয়ে বলেন, পাকিস্তান হওয়ার সময় তারা পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আবার বাংলাদেশ হওয়ার সময় দেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। তারা দেশের অর্ধেক ভোটার নারীকে ঘরের ভেতরে রাখতে চায়। নারীর সম্মান এবং সমান অধিকার নিশ্চিত করতে হলে বিএনপি ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, জামায়াত বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, তবে তারা এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। নির্বাচনী দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি।

আবদুস সালাম আশাবাদ ব্যক্ত করে সালাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করবে। “তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারই দেশকে সামনে এগিয়ে নিতে পারবে।

আরও পড়ুন  ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, তাবিদ আউয়ালসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০