অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ তৃণমূল পর্যায়ের সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। এ যোগদানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে মূলধারার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে যোগ দেন তারা।

বিএনপিতে যোগদানকারী চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনদের বিএনপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া বলেন, আপনার বিএনপি তথা আমার ওপর যে আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন আমি সেই আস্থার প্রতিদান দেব। একজন মানুষ হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব।

আরও পড়ুন  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না : মির্জা ফখরুল

সাবেক ইউপি সসদস্য ও মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন।

চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ সহস্রাধিক তৃণমূল মানুষের বিএনপিতে যোগদান নির্বাচনী রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০