অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় সেনা পাঠানোর উদ্যোগের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজায় ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে মোতায়েনের বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আগ্রহ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষার্থীরা এই উদ্যোগকে একটি ‘সাম্রাজ্যবাদী চক্রান্ত’ হিসেবে অভিহিত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি মুসলমানদের ওপর চলমান গণহত্যার মূল পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত কোনো বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ কখনোই শান্তির মিশন হতে পারে না। এই উদ্যোগ মূলত ফিলিস্তিনি প্রতিরোধকে নিরস্ত্র করার এবং দখলদার জায়নবাদী সত্তাকে শক্তিশালী করার একটি সুপরিকল্পিত কৌশল। অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটনে গিয়ে এ ধরনের আলোচনা করাকে তারা মুসলিম উম্মাহর সঙ্গে ‘চরম বিশ্বাসঘাতকতা’ এবং বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন।

সেনাবাহিনী নিপীড়নের হাতিয়ার নয় বিবৃতিতে শিক্ষার্থীরা স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমাদের নিজেদের স্বাধীনতা সংগ্রামের চেতনায় গঠিত এবং তারা কোনো সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নের ভাড়াটে সৈনিক নয়। ফিলিস্তিনি ভাই-বোনদের পরিকল্পিতভাবে উচ্ছেদ করার প্রক্রিয়ায় বাংলাদেশের জাতীয় ইউনিফর্মকে বাফার হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি প্রদান করেন।

আরও পড়ুন  স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

শিক্ষার্থীদের তিন দফা দাবি উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা সরকারের কাছে ৩টি সুনির্দিষ্ট দাবি পেশ করেছেন:

১. গাজায় কথিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশগ্রহণের যেকোনো আগ্রহ অবিলম্বে এবং দ্ব্যর্থহীনভাবে প্রত্যাহার করতে হবে।

২. ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক এবং বিদেশি ঔপনিবেশিক স্বার্থের সঙ্গে তার সমঝোতার বিষয়ে জনসম্মুখে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

৩. পশ্চিমা ঔপনিবেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে এবং দখলদারদের সহযোগী হিসেবে গণ্য করে এমন যেকোনো পক্ষকে বর্জন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদের রক্ত এবং সামরিক বাহিনীর সম্মানকে সাম্রাজ্যবাদী স্বার্থে বিলিয়ে দিতে দেবেন না। তাদের সাফ কথা– ‘দখলকৃত ভূমিতে কোনো বাংলাদেশি বুট নয়; আমরা সংহতি চাই, অংশীদারিত্ব নয়’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১০

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১১

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৩

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৪

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৫

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৬

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৭

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৮

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৯

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

২০