অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, আপনারা যদি আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে আমি সালথা-নগরকান্দার উন্নয়নে কাজ করতে পারব। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান তার সারাটা জীবন আপনাদের সেবা করে গেছেন। আপনাদের পাশে থেকেছেন। আমিও বাবার মতো সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমার কানে আসছে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাচ্ছে একটা দল। এটা একদম বেআইনি। আপনাদের কাছে যদি কেউ ভোটার আইডি কার্ড চায়, বিকাশ নম্বর চায় তাহলে সেনাবাহিনী অথবা পুলিশকে জানাবেন। কারণ এগুলো যারাই করছে, বেআইনি কাজ করছে। নির্বাচনকে বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র এটা।

আরও পড়ুন  রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের

সভায় গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বারের সভাপতিত্বে ও গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মনির মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চয়ন মিয়া, সাবেক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, বিএনপি নেতা নুরুদ্দিন মাতুব্বর, আবু মিয়া, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, ছাত্রদল নেতা রাজ প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০