অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পানির নিচে ক্ষেপণাস্ত্র টানেলের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে ইরান। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানে হামলা হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আর নিরাপদ থাকবে না।

বুধবার (২৮ জানুয়ারি) দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে বিস্তৃত সাবমেরিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভেতরে দেখা গিয়েছে। এ ঘাঁটিতে সারিবদ্ধভাবে রাখা ছিল বহু দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব যে কোনো মুহূর্তে নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

তাংসিরি জানান, পারস্য উপসাগর ও ওমান সাগরে মোতায়েন মার্কিন নৌযানের মোকাবিলায় ইরান সমুদ্রের নিচে একটি বিস্তৃত ক্ষেপণাস্ত্র টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। এসব টানেলে এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, আইআরজিসি নৌবাহিনী নির্মিত ‘কাদের-৩৮০ এল’ ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটারের বেশি এবং এতে অত্যাধুনিক স্মার্ট গাইডেন্স সিস্টেম রয়েছে। এটি লক্ষ্যবস্তুতে আঘাত না করা পর্যন্ত ট্র্যাক করতে সক্ষম।

তাংসিরি বলেন, আমাদের সক্ষমতা প্রতিনিয়ত উন্নত হচ্ছে। যে কোনো হুমকির মোকাবিলায়, যে কোনো মাত্রায় এবং যে কোনো ভূগোলেই ইরানি বাহিনী প্রস্তুত।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘোষণার পাশাপাশি ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করারও প্রকাশ্য হুমকি দিয়েছে। এই প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়। এটি বৈশ্বিক তেল পরিবহনের প্রায় ৩৭ শতাংশ।

আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন, আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচ—সব ক্ষেত্রেই হরমুজ প্রণালির ওপর ইরানের সম্পূর্ণ আধিপত্য রয়েছে। তিনি বলেন, এই প্রণালির নিরাপত্তা তেহরানে নেওয়া সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে আকবরজাদেহ জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম ইরান। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধ চাপিয়ে দিলে আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে।

তিনি সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশগুলো বন্ধু হিসেবে বিবেচিত হলেও, যদি তাদের আকাশসীমা, ভূমি বা জলসীমা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হয়, তবে তাদের শত্রু হিসেবে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০