অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে আব্দুল আলিম নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত পুলিশ কর্মকর্তা আব্দুল আলিম পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বন্দের আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

জানা যায়, বিকেলে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাক করলে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। এসময় অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রামেক হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন  বিশেষ অভিযানে ১৫ বোতল ফেয়ারডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন বলেন, ওই পুলিশ সদস্যকে দুইবার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হার্ট অ্যাটাকের পর প্রথমবার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিছুক্ষণ পর আবারও হাসপাতালে নিয়ে আসা হয়। তবে দ্বিতীয়বার তাকে মৃত অবস্থায় হাসপাতালে পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ লাইনসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০