অনলাইন ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশেষ অভিযানে ১৫ বোতল ফেয়ারডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ অভিযানে ১৫ বোতল ফেয়ারডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সামরুল হক, বিশেষ প্রতিনিধি:
মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেয়ারডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ (ডিবি দক্ষিণ) জনাব সফিকুল ইসলাম সুমন।

অভিযান ও গ্রেফতার:
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকুতুব এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিরস্ত্র) এস.এম. এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি কার্যক্রম শুরু করেন।
এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত ফজলুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি ও সাথে থাকা ব্যাগ থেকে ১৫ বোতল ফেয়ারডিল (কোডিনযুক্ত নিষিদ্ধ মাদকদ্রব্য) উদ্ধার করা হয়।

আরও পড়ুন  রাজধানীতে আজ কোথায় কী

গ্রেফতারকৃতের পরিচয়:
ধৃত ফজলুল হকের পিতা মফিজ উল্যা ও মাতা ফয়েজজের নছা। তার স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দক্ষিণ শরীফপুর গ্রামে। তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকার চকবাজার মডেল থানার আগানগর দৌড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি রাজধানী ও আশপাশের এলাকায় ফেয়ারডিলসহ বিভিন্ন মাদক সরবরাহের সাথে জড়িত ছিলেন।

মামলা ও আইনগত ব্যবস্থা:
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৪২, তারিখ: ২৬/০২/২০২৬ খ্রিঃ, ধারা ৩৬(১) সারণির ১৪(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের বক্তব্য:
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
জেলা পুলিশ সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে এবং যেকোনো মাদক সংক্রান্ত তথ্য নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০