অনলাইন ডেস্ক
২ মার্চ ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে আগুনে পুড়ে গেলো ব্যাংকসহ কয়েকটি দোকান, ব্যাপক ক্ষতি

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংক ও ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি বাণিজ্যিক ব্যাংকসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।

আগুনের খবর পেয়ে সৈয়দপুরসহ আশেপাশের জেলা উপজেলার সাতটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওইসব প্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, শহরের উল্লিখিত সড়কের সৈয়দপুর তুলা ঘরের পেছনের একটি গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এর পর আগুনের লেলিহান শিখা পাশে থাকা সৈয়দপুর তুলা ঘর, একরামুল হক কটন শপ, ফেরদৌস কটন শপ এবং ঢাকা ব্যাংক পিএলসি ও ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক সৈয়দপুর শাখার ভবনে ছড়িয়ে পড়ে। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বাণিজ্যিক ব্যাংক দুটির প্রায় কোটি টাকার মূল্যবান মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনে উল্লিখিত ব্যাংকের ভল্টে থাকা কোনো নগদ টাকা বা পয়সার ক্ষতি হয়নি বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নীলফামারীর সৈয়দপুর, উত্তরা ইপিজেড, দিনাজপুরের পাবর্তীপুর, রংপুরের তারাগঞ্জসহ সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে পানি স্বল্পতা এবং উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়।

আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। তবে একেকজন একেক কথা বলছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের দাবি, ঢাকা ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার ভবনে বৈদ্যুতিক ওয়েল্ডিং কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক ওয়েল্ডিং থেকে বিচ্ছুরিত অগ্নিশিখা পাশে থাকা তুলার বস্তায় এসে পড়ে। এতে দ্রুত আগুন পুরো তুলার গোডাউনসহ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে যায়। তবে মালিকের পক্ষে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

সৈয়দপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আসন্ন ঈদের বেচাকেনার ভর মৌসুমে আগুনের ঘটনায় শহরের ওই সড়কের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। মার্কেটের আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে অগ্নিকান্ডস্থলে ছুটে আসেন। এ সময় হাজার হাজার উৎসুক মানুষের উপস্থিতির কারণে আগুন নেভাতে দেরি হয়।

আরও পড়ুন  সাভারে যাত্রীবাহী বাসে আগুন, গুলিবর্ষণ

খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

নীলফামারী-৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিমও অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আনোয়াররুল হক জানান, আগুন নেভানোর কাজে পানি স্বল্পতার কারণে মারাত্মক বিঘ্ন ঘটেছে। তিনি বলেন, আগুনে অবকাঠামোসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালামাল পুড়ে গেছে। এছাড়া দুটি বাণিজ্যিক ব্যাংকের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে গেছে।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি

চাঞ্চল্যকর শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ৪ মাসের শিশুর মরদেহ

দেশের সম্মান এনে দেওয়া হাতে হাতকড়া, সেই হাতেই প্রতিমন্ত্রীর ভার

‘সমঝোতার’ চাঁদা এবং আড়তের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

অনিয়ম-জাল সনদে বকশীগঞ্জের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

১০

সাভার-এ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

১২

কেঁদে কেঁদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার

১৩

মেরুর চর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

১৫

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা।

১৬

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

১৭

যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’

১৮

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৈয়দপুরে আগুনে পুড়ে গেলো ব্যাংকসহ কয়েকটি দোকান, ব্যাপক ক্ষতি

২০