অনলাইন ডেস্ক
৯ মার্চ ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে এসে পৌঁছেছে।

সোমবার (৯ মার্চ) আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৮টা ৫৫ মিনিটে আলীর মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় নিহতের স্বজনরা ছাড়াও সরকারের পক্ষে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের গুরুত্ব সরকারের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আলী আহমেদের পরিবারের পাশে থাকবে সরকার। প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ইরান-ইসরায়েল যুদ্ধে আরও ১৪ জন আহত হয়েছে; যাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মধ্যপ্রাচ্যের ঝুকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে প্রবাসীদের অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন  ‘উইন্টার ইজ কামিং’: গেম অব থ্রোন্স আদলে জামায়াত আমিরের ব্যানার, কাদের কাজ জানে না দল

এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেয়া হয় সিলেটের মৌলভীবাজারে। স্বজনরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গেলো ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হন। গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানেই সমাহিত করা হবে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার অলিম্পিক স্বর্ণে চোখ ভারতের

অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

দেশে এলো ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত আহমেদ আলীর মরদেহ

লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুঁড়েছে ইসরায়েল

আমার বক্তব্য আমি প্রত্যাহার করে নিলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী

দুই পক্ষের গোলাগুলিতে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ ১০,গ্রেফতার তিনজন

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান যৌথ বাহিনীর

দুই আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার হাইকোর্টের নির্দেশ

গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি

১০

থানায় কোনো দালালি চলবে না: আজহারুল ইসলাম

১১

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ

১২

‘আমার হাজবেন্ড অনেক শখের, যাইতে দিব না’

১৩

স্বপ্নের বিয়ে থেকে দুঃস্বপ্নের সংসার, যা বললেন সেলিনা জেটলি

১৪

বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

১৫

সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৬

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

১৭

তরুণীর কান থেকে দুল ছিঁড়ে নিয়ে গেল দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল

১৮

কোটি টাকা চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধের হুমকি, গ্রেপ্তার ১

১৯

সেহরি খেতে গিয়ে মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী, ফেলে যায় থানায়

২০