অনলাইন ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘উইন্টার ইজ কামিং’: গেম অব থ্রোন্স আদলে জামায়াত আমিরের ব্যানার, কাদের কাজ জানে না দল

জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স-এর আদলে তৈরি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার চট্টগ্রাম নগরীতে টাঙানোকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এ নিয়ে। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ব্যানারের সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

গেম অব থ্রোন্সের জনপ্রিয় সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ ব্যবহার করে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার সম্প্রতি চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় টাঙানো হয়েছে। ব্যানারগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজনদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী সফরে রয়েছেন জামায়াত আমির। এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

এই সফরকে কেন্দ্র করেই গেম অব থ্রোন্সের আদলে তৈরি ব্যানারগুলো টাঙানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যানারে দেখা যায়, ডা. শফিকুর রহমান অগ্রভাগে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে তলোয়ার আকৃতির একটি দাঁড়িপাল্লা। ব্যানারের ওপরের অংশে লেখা রয়েছে ‘উইন্টার ইজ কামিং’ এবং নিচে উল্লেখ করা হয়েছে—‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

আরও পড়ুন  ‘চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব’ —ওসিকে বিএনপি নেতা

ব্যানারগুলোর বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফ্যান পেজ থেকে এসব ছবি ভাইরাল হয়েছিল। পরে কেউ সেগুলো প্রিন্ট করে ব্যানার আকারে টাঙিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, আমিরে জামায়াতকে কেন্দ্র করে কিছু ফ্যান বেইজ তৈরি হয়েছে। তারা হয়তো তাদের আবেগ বা ক্রেইজ প্রকাশ করতে গিয়ে এমন ব্যানার টাঙিয়েছে। ছবিগুলোর বিশেষ কোনো রাজনৈতিক অর্থ নেই।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার টাঙানো হয়নি বলেও জানান তিনি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব’ লিখে সার্চ দিলে একাধিক পেজ ও গ্রুপ পাওয়া যাচ্ছে, যেখানে এ ধরনের বহু ছবি শেয়ার করা হয়েছে। নেটিজনদের কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

উল্লেখ্য, গেম অব থ্রোন্স সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ সংলাপটি স্টার্ক পরিবারের মূলমন্ত্র। এটি আসন্ন বিপদ ও বড় পরিবর্তনের সতর্কবার্তা হিসেবে ব্যবহৃত হয়, যা সিরিজটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১২

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৪

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৮

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৯

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

২০