অনলাইন ডেস্ক
৯ মার্চ ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুমন্ত মানুষদের ওপর গুলি,মুন্সিগঞ্জে শিশু-বৃদ্ধসহ গুলিবিদ্ধ ১৬

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে একদল হামলাকারী প্রতিপক্ষের ঘরে ঢুকে গুলি ও এলোপাতারি হামলা চালালে অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে তিনজন শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন। এছাড়া আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ খন্দকার জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে একদল হামলাকারী প্রতিপক্ষের ঘরে ঢুকে গুলি ও এলোপাতারি হামলা চালালে অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে তিনজন শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন। এছাড়া আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ খন্দকার জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, রাতে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকার সময় মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজান গ্রুপের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হঠাৎ হামলায় ঘুমন্ত মানুষ কিছু বুঝে ওঠার আগেই অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও দোহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে কর্মকর্তার গুলিতে নারী নিহত

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ খন্দকার জুয়েল মিয়া বলেন, স্থানীয় পর্যায়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজানের পরিবারসহ তার গ্রুপের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে র‍্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে মহাসিন খান, হারুন রশিদ খান ও মানান খানকে আটক করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০