অনলাইন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণের বারসহ যুবক আটক সোনামসজিদ স্থলবন্দরে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোষ্ট থেকে দুইটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবি।

আটককৃত ব্যক্তি সানি মাই (২৭)। তার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ২৩১.৮১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার নিয়ে সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত যাচ্ছিল সানি মাই। এসময় ৫৯ বিজিবির অধীনস্থ সোনা মসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী নাগরিক সানি মাই এর নিকট থেকে স্বর্ণের বার দুইটি উদ্ধার করে।

‎বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির নিকট ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবি’র আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিং-এ ধরা পড়লে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।

আরও পড়ুন  অনিয়ম-জাল সনদে বকশীগঞ্জের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ হতে বাংলাদেশি খাঁটি স্বর্ণখচিত ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বার দুটির বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা।

‎চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, জানান রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বার দুটি ভারতে পাচার করা হচ্ছিল। চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবির তল্লাশি এড়াতে বিফল হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের প্রতিনিধিদলের সাথে বৈঠক অনুষ্ঠিত তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে

তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ গাবতলী-স্মৃতিসৌধ পর্যন্ত

প্রহরেউচ্ছসিত শিশুরা বইমেলায় শেষ শিশু

মির্জা আব্বাসের খোঁজ নিলেন হাসপাতালে গিয়ে : প্রধানমন্ত্রী

অর্থ পাওয়ার চেয়ে পরিশোধে ব্যয় হচ্ছে বেশি: বিদেশি ঋণ

গণপরিবহন ব্যবহারের নির্দেশ ব্যাংক কর্মকর্তাদের

ভরি কত ফের, কমল স্বর্ণের দাম,

‘যারা বিপ্লবের কথা বলছেন, তাদের উচিত সরকারে না থেকে বিপ্লবী দল তৈরি করা’

অন্তর্বর্তী সরকারের আমলের সংসদে ১৩৩ অধ্যাদেশ উত্থাপন

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য:মির্জা আব্বাসকে

১০

জুলাইয়ে হবে নারী বিপিএল:এপ্রিল নয়

১১

খুলনা–মোংলা মহাসড়কে বাস–মাইক্রোবাস সংঘর্ষ, নতুন বর-বধূ সহ নিহত ১৩

১২

তুরস্কের সমর্থন বাংলাদেশকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে

১৩

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি

১৪

আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগণনা স্থগিত:ব্রাহ্মণবাড়িয়া

১৫

বিনিময় হার আজকের মুদ্রা (১৩ মার্চ)

১৬

এই প্রথম বাংলাদেশি হিসেবে ‘দ্য হানড্রেড’-এ মোস্তাফিজ খেলবেন

১৭

প্রতিযোগিতায় যেন মহাদেশীয় ছন্নছাড়া ইংলিশ ক্লাবগুলো

১৮

যেসব মার্কেট বন্ধ থাকবে শুক্রবার রাজধানীর

১৯

নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল বিক্রির ওপর

২০