অনলাইন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এই প্রথম বাংলাদেশি হিসেবে ‘দ্য হানড্রেড’-এ মোস্তাফিজ খেলবেন

সারা বিশ্বের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ কখনো খেলা হয়নি টাইগার তারকার। তবে, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে শিগগিরই। এবার টুর্নামেন্টটিতে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এক লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকার সমান) দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।

বৃহস্পতিবার (১২ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে মোস্তাফিজের নাম ওঠে। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায় বার্মিংহাম ফিনিক্স। অন্য কোনো দল আগ্রহ না দেখানোয় সহজেই ৩০ বর্ষী পেসারকে দলে ভেড়ায় তারা।

মূলত, টি–টোয়েন্টি হিসেবে স্বীকৃত দ্য হানড্রেডের এবারের আসরে নিলামের চূড়ান্ত তালিকায় ছিলো রিশাদ হোসেন নামও। তবে টাইগার লেগিকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুন  বাংলাদেশ ক্রিকেট নিয়ে কড়া মন্তব্য মঈন আলির

বার্মিংহ্যামে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন জ্যাকব বেথেল, দনোভান ফেরেইরা, উসমান তারিক ও রেহান আহমেদদের। বিগ ব্যাশে এই রেহানের সঙ্গে একই দল হোবার্ট হারিকেন্সে খেলেছিলেন রিশাদ হোসেন।

উল্লেখ্য, আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের পঞ্চম আসর। এর আগে আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজকে কিনে নিলেও নিরাপত্তা ইস্যুতে তাকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১২

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৪

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৮

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৯

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

২০