অনলাইন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা–মোংলা মহাসড়কে বাস–মাইক্রোবাস সংঘর্ষ, নতুন বর-বধূ সহ নিহত ১৩

খুলনা–মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায়
যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে
নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
এই দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর যাত্রীবাহী একটি বাস
বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে
বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে
মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় গাড়ির সামনের অংশ
দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন
এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে দ্রুত
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান,
সড়ক দুর্ঘটনায় নিহত নারী ও শিশুসহ ৯ জনের মরদেহ
হাসপাতালে আনা হয়েছে।
তাদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

অন্যদিকে,
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. সুকান্ত কুমার পাল জানান,
সেখানে চারজনের মরদেহ রয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  গোলাম মাওলার মন্তব্য: “ডিসি মাসুদ ডিবি হারুনের চেয়ে হাজার গুণ প্রভাবশালী”

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মো. জাফর আহমেদ জানান,
নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল
এবং মাইক্রোবাসটি ছিল মোংলাগামী।
পথিমধ্যে বেলাই ব্রিজ এলাকায়
দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে
মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ জানায়,
মাইক্রোবাসটিতে বিয়ে বাড়ি থেকে ফেরা
বরযাত্রী ছিলেন।
নিহতদের মধ্যে নতুন বর ও বধুও রয়েছেন।

লাল শাড়ি, চুড়ি ও গহনায় সাজানো নতুন বধু
এবং শেরওয়ানি পরা নতুন বর—
বিয়ের আনন্দের সেই যাত্রাই
শেষ পর্যন্ত পরিণত হয়েছে এক মর্মান্তিক ট্র্যাজেডিতে।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা
উদ্ধার তৎপরতা চালিয়ে
আহতদের হাসপাতালে পাঠায়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে
জানা যায়নি।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০