অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ মিলল খালে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।

নিহত শিশু আব্দুল্লাহ কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ও জোছনা আক্তারের সন্তান। সে নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিশু আব্দুল্লাহ নিখোঁজ হয়। পরে স্বজনরা মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে বাড়ির পাশের খালে ভেসে উঠতে দেখা যায় তার মরদেহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কায়েমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, রোববার বিকেলে হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করা হলেও আব্দুল্লাহকে পাওয়া যায়নি। সোমবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের কালবেলাকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০