অনলাইন ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, নিহত ৭ সদস্য

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে গভীর রাতে হামলা হয়েছে। এতে সাত পুলিশ সদস্য এবং ছয় জঙ্গি নিহত হয়েছে।

শনিবার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি তৎপরতা বৃদ্ধির মধ্যে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলার খবর পাওয়ার একদিন পর এই হামলা চালানো হয়। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

টিটিপি প্রথমে ডিআই খানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলার দাবি করে বলেছিল, অন্যরা প্রবেশের আগে একজন আত্মঘাতী বোমা হামলাকারী গেটে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। কিন্তু পরে বিবৃতি প্রত্যাহার করে নেয় তারা।

আরও পড়ুন  অজানা ভাইরাসে মরছে গাজার মানুষ

ডিআই খান পুলিশের মুখপাত্র ইয়াকুব খান আরব নিউজকে বলেন, বিস্ফোরণের কারণে কেন্দ্রের দেয়াল ধসে পড়ে এবং দুই পুলিশ সদস্য নিহত হয়, এরপর উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। মোট সাত পুলিশ সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়।

খান বলেন, ছয় জঙ্গি নিহত হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের ২০০ জন প্রশিক্ষণার্থী এবং কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনী সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসে অভিযান শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে কুকুর হত্যার অপরাধে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল ফোর্স পাঠিয়ে ইরানের পরমাণু ভাণ্ডার জব্দ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল

নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো

শরীয়তপুর এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজি, যুবক আটক

‘চলেন যুদ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকটের কারণে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত

শেখ মুজিব সমঝোতা করে পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন : জাসদ নেতা

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

১০

ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

১১

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে:

১২

প্রথম কাজ করে কত টাকা মাইনে পেয়েছিলেন অমিতাভ?

১৩

মিনাবে স্কুলে হামলার জন্য ইরানকেই দায়ী করলেন ট্রাম্প

১৪

‘সোশ্যাল মিডিয়ায় চর্চা না হলে, ছবি ফ্লপ!’

১৫

নারীরা এগিয়ে গেলে জাতি এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

১৬

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হলো খালেদা জিয়াসহ ৬ নারীকে

১৭

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান, জাতির উদ্দেশে ভাষণে পেজেশকিয়ান

১৮

মির্জা আব্বাসের মামলা / পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি

১৯

নারীরা এগিয়ে গেলে জাতি এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

২০