অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব’

গুম, খুন, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব। কেউ আনুষ্ঠানিকভাবে আইনি ব্যাখ্যা চাইলে- তা দেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার (১২ অক্টোবর) ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের বিরতির সময় গণমাধ্যমকে এ কথা জানান তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধান দ্বারা সুরক্ষিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা যথা সময়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে পৌঁছে গেছে। ১৫ জন সেনা হেফাজতে আছে এটা গণমাধ্যমে দেখলেও, এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানে না কর্তৃপক্ষ।

এদিন যুক্তিতর্কে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে প্রসিকিউশন। উঠে আসে স্বাধীনতা-পরবর্তী বাকশাল কায়েম, দুর্ভিক্ষ ও এর পরবর্তী ঘটনাসমূহ। এছাড়া, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতনের ঘটনাও ট্রাইব্যুনালে বর্ণনা করেন চিফ প্রসিকিউটর।

আরও পড়ুন  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২০ জানুয়ারি

তিনি বলেন, মানুষকে গুম করে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হতো। কাউকে হত্যা করতে রেললাইনে ফেলে ট্রেনে কাটা পড়ার নাটকও সাজানো হতো। যাদের হত্যা করা হতো না, তাদের বিভিন্ন সন্ত্রাসবিরোধী মামলায় ফাঁসানো হতো। ক্রসফায়ারের নির্মম ঘটনাও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এসব ঘটনার প্রমাণ তদন্ত সংস্থা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিচারের নামে যেসব বিচারক স্বেচ্ছাচারিতা করেছেন, তাদের বিরুদ্ধেও সাংবিধানিকভাবে আইনি পদক্ষেপের বিধান থাকা উচিৎ বলে মত দেন চিফ প্রসিকিউটর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০