অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ‘শাপলা’ প্রতীক চেয়ে ইসিতে আরেক দলের আবেদন

জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক পেতে নির্বাচন কমিশনে (ইসি) লড়াই চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যেই এবার দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দের দাবি জানিয়ে ইসিতে আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস নামে আরেকটি রাজনৈতিক দল।

দলটির দাবি, যদি ‘শাপলা’কে নতুন দলীয় প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া হয়, তবে বর্তমানে ব্যবহৃত ‘ডাব’ প্রতীকের পরিবর্তে প্রথম দাবিদার হিসেবে তাদেরই অগ্রাধিকার দিতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

আবেদনে বাংলাদেশ কংগ্রেস উল্লেখ করেছে, তারা ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে।

তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। ইসির ওই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করে। পরে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও, গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করে।

আবেদনে আরও বলা হয়, সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও ‘শাপলা’ প্রতীক চাওয়া হয়েছে, এবং যদি সরকার জাতীয় প্রতীক ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।

Facebook Comments Box
আরও পড়ুন  প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি: জামায়াত আমির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০