অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ, সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মবিরতিতে নার্সরা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্সকে চিকিৎসকের মারধরের অভিযোগে কর্মবিরতি পালন করছেন নার্সরা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে তারা সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

নার্সদের অভিযোগ, বুধবার বিকেলে শিফট চলাকালে নার্স কামরুল হাসান ও চিকিৎসক সৈকত তাওহিদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈকত তাওহিদ আরও কয়েকজনকে নিয়ে কামরুল হাসানকে পিটিয়ে আহত করেন।

আহত কামরুল হাসানকে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসক সৈকত তাওহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই কর্মবিরতিতে যান নার্সরা। সকাল ৮টার পর থেকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। স্লোগান দিয়ে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

আরও পড়ুন  শেখ হাসিনা-আ. লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে

সিনিয়র স্টাফ নার্স নাজমা আক্তার বলেন, “আমাদের সহকর্মী নার্সের গায়ে হাত তোলা হয়েছে, আমরা এর বিচার চাই। এ ঘটনার প্রতিবাদেই আমরা কর্মসূচিতে নেমেছি।”

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্য দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিন-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনে সাড়া দেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১০

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১১

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১২

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৫

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৬

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৭

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৮

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৯

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

২০