অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘বেহেশতের নিশ্চয়তা দিতে পারলে প্রার্থিতা প্রত্যাহার করে নেব’

চাঁদপুর-৫ আসন (হাজিগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, আপনি যদি আমাকে বেহেশতের নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেব।

রোববার (২ নভেম্বর) বিকালে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে চাঁদপুর-৫ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবুল হোসাইনকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মমিনুল হক বলেন, ‘১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত অস্বীকার করে ক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনায় থাকে- এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না।’উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গণি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন- উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলি ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপির নেতা এটিএম জিয়া উদ্দিন বাদল, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম ও পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন নয়ন।

Facebook Comments Box
আরও পড়ুন  ভাড়া বাসায় মা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের লাশ উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০