অনলাইন ডেস্ক
৫ নভেম্বর ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই’

‘শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই : ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আমার কাছে আছে। রাষ্ট্রপতির এ কথা সঠিক নয়। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন, কাকে দিলেন পদত্যাগপত্র? সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এ দাবি করেছিলেন।


সম্প্রতি প্রতিদিন খবরের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সমন্ধে জানতে চান। তখন রাষ্ট্রপতি তাকে বলেন, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এটা জানার পর অনেকেই দাবি জানাল যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।

আমরা তাকে এ পদ থেকে সরিয়েই ছাড়ব।’
তিনি বলেন, ‘সেদিন আমি ও আমার দল বলেছিলাম, ঐকমত্যের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে, এ সরকার যেহেতেু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই হতে হবে। কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো হবে না, আমাদেরও চাইতে হবে। রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।

আরও পড়ুন  রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয় : রিচি সোলায়মান

সেই সংকট নিরসন হবে কিভাবে? দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন, ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০