অনলাইন ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ আ.লীগ ৪ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি

নিষিদ্ধ আ.লীগ ৪ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ চারটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই পরিকল্পনাগুলো বিস্তৃতভাবে তুলে ধরেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রথম কৌশল বা ‘প্ল্যান এ’ হলো—তারা এখনো মনে করছে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। যদিও প্রথমে পদত্যাগের কথা বলা হয়েছিল, এখন এ বিষয়ে নানা এলোমেলো কথা বলা হচ্ছে, যা মানুষের মনে দ্বিধা তৈরি করেছে যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেননি। রাষ্ট্রপতিও ইতোমধ্যে বলেছেন পদত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে নেই। যদিও শেখ হাসিনা একাধিকবার বলেছেন তিনি পদত্যাগ করেননি, আবার পরিস্থিতি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনে অংশগ্রহণ করতে চান বলেও জানিয়েছেন।

 

রনির মতে, এই প্ল্যান ‘এ’-র ৯৯ শতাংশ কাজ চলছে গোপনে ভারতের সহযোগিতা এবং বিদেশি এজেন্ট ও বন্ধুবান্ধবদের সাহায্য নিয়ে, যার মূল লক্ষ্য হলো যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীর রূপে আবার ফিরে আসা।

রনি জানান, তাদের দ্বিতীয় কৌশল বা ‘প্ল্যান বি’ হলো—বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে স্বাভাবিক বা নরমালাইজ করা। একে তিনি ‘রিকনসিলিয়েশন’ হিসেবে উল্লেখ করেন। এই পরিকল্পনা অনুযায়ী, বিএনপি ক্ষমতায় আসুক বা নির্বাচন হোক অথবা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, তারা একটি রিকনসিলিয়েশন করে পাঁচ বছরের একটি মাল্টিপ্ল্যান নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করবে।

আরও পড়ুন  রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয় : রিচি সোলায়মান

সাবেক এই সংসদ সদস্য বলেন, তাদের তৃতীয় কৌশল বা ‘প্ল্যান সি’ হলো—নির্বাচন যদি হয়, তবে পাকিস্তানে ইমরান খান যেভাবে জেলখানাতে থেকে নির্বাচনে অংশগ্রহণ করে বিস্ময়কর সফলতা লাভ করেছিলেন, ঠিক একই পদ্ধতি আওয়ামী লীগও অবলম্বন করতে চাইছে। অর্থাৎ, তাদের দলের লোকজন কোনো দলীয় ব্যানার ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন। এই প্রার্থীদের জন্য যত অর্থ খরচ করা লাগে, আওয়ামী লীগ করবে এবং এর সঙ্গে ‘র’-এর (ভারতীয় গোয়েন্দা সংস্থা) সমর্থন থাকবে। এই সময়ে আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ী ও নিউট্রাল লোকজন রয়েছেন, তাদেরকে রাজনীতিতে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে।

বাবার কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন শামা ওবায়েদ
গোলাম মাওলা রনি আরও বলেন, আওয়ামী লীগের চতুর্থ ও শেষ কৌশল বা ‘প্ল্যান ডি’ হলো—যেকোনো মূল্যে নির্বাচনকে বানচাল করা। এই পরিকল্পনা অনুযায়ী, আওয়ামী লীগ ভারতের সাহায্য-সহযোগিতা নিয়ে তাদের লোকজনকে দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে অরাজকতা তৈরি করতে চায়। এর মাধ্যমে নির্বাচনের প্রার্থীরা, বিশেষত বিরোধী প্রার্থীরা, যেন ভয়-আতঙ্ক বোধ করেন এবং নির্বাচনের মাঠ রীতিমতো ভয়াবহ করে তোলা যায়—সেটাই তাদের উদ্দেশ্য।

Copied from: https://rtvonline.com/

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০