অনলাইন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ৬:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গার্দিওলা সেরা কোচ, আবার জিততে চান বিশ্বকাপ: সাক্ষাৎকারে যা বললেন মেসি

আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জিতিয়ে নিজের ক্যারিয়ারের বৃত্ত পূরণ করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার পর ফুটবলের কাছ থেকে আর কোনো চাওয়া–পাওয়া নেই বলেও মন্তব্য করেছিলেন আর্জেন্টাইন এ মহাতারকা। কিন্তু ভক্ত–সমর্থক ও সতীর্থরা মেসিকে আরও একটি বিশ্বকাপে দেখতে চান।

মেসিও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপে থাকতে চান। ২০২৬ বিশ্বকাপ, তার প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনার ‘স্পোর্টস সেন্টার’–এর মুখোমুখি হন মেসি। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি
সত্যি কথা হলো, আমাদের দলে অসাধারণ খেলোয়াড় আছে এবং এটা বহু বছর ধরেই প্রমাণিত। বিশেষ করে স্কালোনি দায়িত্ব নেওয়ার পর দলের মধ্যে যে আগ্রহ, উদ্যম আর তাড়না তৈরি হয়েছে, তা আরও স্পষ্ট। সবার মানসিকতা দুর্দান্ত। এই দলের জয়ের মানসিকতা খুব শক্তিশালী, সবাই আরও জিততে চায়। আর এটা ছড়িয়েও পড়েছে সবার মধ্যে। অনুশীলনে হোক বা ম্যাচে, আপনি দেখবেন সবাই নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে।

আরও পড়ুন  আজ থেকে জাটকা শিকার নিষেধাজ্ঞা কার্যকর

আমরা দুর্দান্ত একটি দল, একে-অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশি। প্রত্যেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে, এটাই আমাদের দল এবং জাতীয় দলের বড় শক্তি। স্কালোনি ও তার কোচিং স্টাফই এই পরিবেশটা তৈরি করেছে। দলের প্রতিদিনকার পরিবেশ, মানসিকতা—সবকিছুই তাদের হাত ধরেই এসেছে। দলে আগে থেকে যারা ছিল, তাদের সঙ্গে নতুন মুখও যোগ দিচ্ছে। যখন দলের পরিবেশ এমন ইতিবাচক হয়, তখন নতুনদের মানিয়ে নেওয়াও খুব সহজ হয়। আর্জেন্টিনাকে এই মুহূর্তটা কাজে লাগাতে হবে। বিশ্বকাপ জয়ের পর দল যে আত্মবিশ্বাস আর স্বস্তি পেয়েছে, সেটা ভবিষ্যতের প্রতিযোগিতার প্রস্তুতিকে একদম অন্য রকম করে তোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০